কুলাউড়ায় ৫’শ ইয়াবাসহ জসিম আটক

November 2, 2019,

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ যোগদানের পর থেকে মৌলভীবাজার জেলাকে মাদকের জিরো টলারেন্স ঘোষনার অংশ হিসেবে কুলাউড়া উপজেলায় ৫০০শত পিছ ইয়াবাসহ জসিম উদ্দিন (২০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৩১ অক্টোবর রাত ১২ টার দিকে পাইকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জসিম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের আব্দুল মান্নান এর ছেলে।

কুলাউড়া থানার এএসআই আবু আহমেদ সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে জসিমকে ৫০০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদক আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com