কুলাউড়ায় ইসলামি যুব সমাজের প্রতিষ্টাবার্ষিকী ও কমিটি গঠন সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বাদেমনসুর ইসলামি যুব সমাজের প্রতিষ্টাবার্ষিকী আলোচনা সভা, দোয়া মাহফিল ও কমিটি গঠন ও সম্পন্ন করা হয়।
শুক্রবার ১ নভেম্বর রাত ০৮ টায় বাদেমনসুর ইসলামী যুব সমাজের অস্থায়ী কার্য্যালয়ের সামনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা আতাউর রহমান চৌধুরী ছোহেলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমারি শিক্ষক সমিতির সভাপতি মো: আব্দুল মোহাইমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারী কলেজের প্রভাষক মো:খালেদুজ্জামান চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শফি চৌধুরী পলিট, সংগঠনের উপদেষ্টা শেখ মো: শহিদুল ইসলাম, সাইফুর রহমান চৌধুরী(খছরু), মো:আজির উদ্দিন প্রমুখ।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো:আব্দুল কুদ্দুস, সহ সভাপতি মো:নাসির উদ্দিন, মো: আনার মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মো: মুন্না আহমদ, যুব ও ক্রীড়া সংগঠনের সভাপতি মো:পারভেজ আহমেদ, সদস্য মো:ইমন আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়ার বৃহত্তম সামাজিক সংগঠন রাইজিং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবীর আহমদ, সোস্যাল কেয়ার অব নেশন এর সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শিবলু, সদস্য নাহিম খান, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বীয়ানবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আপ্যায়ন করানো হয়।



মন্তব্য করুন