কমলগঞ্জে ৫দিন ব্যাপি কাব স্কাউট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

November 3, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ৫দিন ব্যাপী ১৫৯ তম স্কাউট ও কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের শুভ উদ্বোধন করা হয়। ৩ নভেম্বর রোববার সকাল ১১টায় আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কোর্সের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

উপজেলা স্কাউট কমিশনার শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও স্কাউট সম্পাদক মোশাহিদ আলীর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মুক্ত স্কাউট সভাপতি ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন্নাহার পারভিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মৌলভীবাজার জেলা স্কাউটস সম্পাদক ফয়জুর রহমান, কোর্স লিডার বদরুন নাহার (এল.টি), মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। লিডার বেসিক কোর্সে অংশগ্রহনকারী ৬০ জন কাব লিডার অংশ গ্রহন করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com