শমসেরনগর চা বাগান এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২

November 6, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগান এলাকা থেকে ভারতীয়  ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ৫ নভেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে ইয়াকুব মেম্বারের দোকানের সামন থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার শিংরাউলী গ্রামে মৃত রনবীর পাল এর ছেলে রামকৃঞ্চ পাল (৩৫) ও মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে জনি আহমদ (৩০)। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় নিজেদের সাংবাদিক ও সরকারি অফিসে চাকুরি করে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই তানজিল আহমেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তি শমসেরনগর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ যোগদানের পর থেকে মৌলভীবাজার জেলাকে মাদকের জিরো টলারেন্স ঘোষনার অংশ হিসেবে এ অভিযান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com