কমলগঞ্জে শমশেরনগরে ৫টি ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

November 6, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অভিযান চালিয়ে ৫টি ফার্মেসীকে নগদ ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ৫ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট হুমায়রা সুলতানার নেতৃত্বে অভিযান করে ভ্রাম্যমান আদালত। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম,  ঔষধ তত্ত্বাবধায়ক বাদল সিকদার ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, তাপমাত্রা সঠিক না থাকা, সঠিক মূল্য নির্ধারণ না করা, অনুমোদনহীন ঔষধ মজুদ ও বিক্রির দায়ে শমশেরনগর বাজারের ৫টি ফার্মেসিতে অভিযান চালিয়ে নগদ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা করা ফার্মেসীগুলো হচ্ছে-পপুলার ফার্মেসী, চৌধুরী, ফামেসী, হক ফার্মেসী, সাদিয়া ফার্মেসী ও রানী মেডিকেলকে এ জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com