কুলাউড়া আ’লীগের সম্মেলন ১০ নভেম্বর রোববার

November 9, 2019,

এইচ ডি রুবেল॥ দীর্ঘ ১৫ বছর পর আগামী কাল  ১০ নভেম্বর কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। বেশ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে চলছে সম্মেলন ও কাউন্সিলের কার্যক্রম। সম্মেলনকে ঘিরে কুলাউড়ার সর্বত্র চলছে কানাঘুষা। পৌর শহর থেকে ইউনিয়ন ব্যাপী চায়ের দোকানের আড্ডা বেশ জমে উঠেছে। প্রায় সকলের মুখে একই আলোচনা। কাউন্সিল কেমন হবে? কে আসছেন নতুন নেতৃত্বে? নেতাকর্মীসহ কুলাউড়া সর্বস্থরের জনগনের মধ্যে বিরাজ করছে নানা জল্পনা কল্পনা। তবে খোদ আওয়ামীলীগের নেতারাই জানেন না কেমন হতে যাচ্ছে আগামীর কমিটি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দলের গতিশীলতা বাড়াতে যুবক ও তরুণদের সমন্ময়ে উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে।

কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী কাল ৯ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় শহরস্থ স্বাধীনতা সৌধ চত্তরে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর পরিচালনায় অনুষ্টিতব্য সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান,কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আজিজুর রহমান,আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি এমপি আব্দুস শহীদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান।

কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষনার পরপরই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে সভাপতি ও সম্পাদক পদের একাধিক প্রার্থীরা বিভিন্ন কৌশলে প্রচার-প্রচারনার পাশাপশি শীর্ষনেতাদের আর্শীবাদ পেতে জোর লবিং ও তৃণমূল কাউন্সিলরদের সমর্থন আদায়ের প্রাণপণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। শেষ মুহুর্তে সভাপতি ও সম্পাদক পদে রদ-বদলের সম্ভাবনা থাকলেও কারা এ গুরুত্বপুর্ন দু’পদে চমক দেখাবেন এ নিয়ে জল্পনা-কল্পনার কোন অবসান ঘটেনি। তবে কাউন্সিলের মাধ্যমে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি ঘোষনা হবে এমন প্রত্যাশা করছেন কুলাউড়ার সকল পর্যায়ের উৎসুক সচেতন রাজনীতিবিদরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com