কুলাউড়ায় চার শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় পাইওনিয়ার হসপিটাল সিলেট এর পৃষ্ঠপোষকতায় গ্রেটার সিলেট মিলেনিয়াম ব্যাচ ২০০০ এর আয়োজনে সংগঠক আব্দুল মোক্তাদির তুহিনের পারিবারিক ব্যবস্থাপনায়।
১০ নভেম্বর সোমবার দিনব্যাপী কুলাউড়া কাদিরপুরস্থ আজদ মেম্বারের বাড়ীতে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প।
সিলেট উসমানী হাসপাতাল, পাইওনিয়ার হাসপাতাল ও কুলাউড়া সরকারী হাসপাতাল,কুলাউড়া চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগন চার শতাধিক মহিলা,পুরুষ ও শিশু রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
১১ নভেম্বর সোমবার সকালে মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক হাজী ময়নুল ইসলাম শামিম এসময় তিনি বলেন এলাকার দারিদ্র পীড়িত মানুষকে সু-চিকিৎসা প্রদানের লক্ষেই এই ক্যাম্পিংএ বিনামূল্যে সেবা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী টাইটনিয়াম লিঃ এর এম ডি বদরুল ইসলাম,কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল,গ্রেটার সিলেট মিলেনিয়াম ব্যাচ ২০০০ এর মীর্জা হুমায়ুন কবীর জনি,মারজান উল হক,শামীম সরকার,আশরাফুল আলম বিপ্লব,বেলাল,মোস্তাক,ফয়েজ,মুজিব সংগঠক সাইফুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ।
বিনামুল্যে চিকিৎসা সেবা প্রধান করেন ডাঃ খুর্শেদা তাহমীন (সীমু),ডাঃ রিজওয়ানা রহমান (রুবি), ডাঃ শওকত উদ্দিন আহমদ,ডাঃ এস এম মাহফুজ আনোয়ার (অমিত), ডাঃ মোঃ জাকির হোসেন, ডাঃ মোঃ তাজুল ইসলাম আসাদ,ডাঃ জাহান আহমেদ পরাগ,ডাঃ সাহেদ আহমদ,ডাঃ এম এ কাহ্হার, ডাঃ আব্দুল মুমিত রুহান, ডাঃ অলিউর রহমান, ডাঃ ফয়সল আহমেদ, ডাঃ নওরিন কাসেম, বিশেষজ্ঞ ডাঃ এইচ সোহেল, ডাঃ গবিন্দ,ডাঃ নজরুল ইসলাম।
এসময় কাতারের বিশিষ্ট ব্যবসায়ী টাইটনিয়াম লিঃ এর এম ডি বদরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত হয়ে এই কার্যক্রমকে স্বাগত জানান, সেবা পাওয়া এলাকার দারিদ্র ব্যক্তিরা বিনা মূল্যে চিকিৎসা পেয়ে কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়ে মাঝে মধ্যে এমন ক্যাম্পিং করার দাবী জানান।



মন্তব্য করুন