কমলগঞ্জ পৌরসভায় দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ কর্মশালা

November 11, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আয়োজনে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় এক দিনের ব্লক বাটিক, বিউটিফিকেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রোগ্রাম (এলজিএসপি) এর সহযোগীতায় সোমবার ১১ নভেম্বর সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ, মৌলভীবাজার এর উপ-পরিচালক মোহাম্মদ রোকন উদ্দীন (উপসচিব)।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতি অনুষ্টিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এলজিএসপি-৩ ডিএফ ফারজানা মুস্তাহিদ, পৌরসভার সচিব মুহাম্মদ বেলাল চৌধুরী, প্রশিক্ষক প্রভাষক রাবেয়া খাতুন, রুমানা আক্তার প্রমুখ। দিনব্যাপী এ  প্রশিক্ষন কর্মশালায় ব্লক বাটিকে ১৫ জন ও বিউটিফিকেশনে ১৫ জন মোট ৩০ জন নারী অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com