শরিফপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় বিরল প্রজাতির চিতা বিড়াল আটক
November 12, 2019,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ার শরিফপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় বিরল প্রজাতির একটি চিতা বিড়াল আটক করেছে ৪৬ বডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের জোয়ানরা।
উদ্বারের পর সোমবার সন্ধায় শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এটি হস্তান্তর করেন ৪৬ বডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক। এ সময় উপস্থিত ছিলেন বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মোনায়েম, বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও সঞ্জিত দেব।



মন্তব্য করুন