কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার হাদী গুরুতর আহত

November 13, 2019,

এইচ ডি রুবেল॥ সড়ক দুর্ঘটনায় কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার হাদী গুরুতর আহত।

কুলাউড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী হযরত শাহ্ জালাল (রঃ) এন্টারপ্রাইজ ওয়ালটন মেইন শো- রুম এর সত্ত্বাধিকারী খন্দকার মোঃ হাদী ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় ব্রাহ্মনবাজারস্ত সি এন জি পাম্প সংলগ্ন স্হানে একটি দ্রুতগামী সি এন জি মৌলভীবাজার যাওয়ার পথে মুখামুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

জানা যায় মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় রাতগাঁও নিজ বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে কুলাউড়া রবিরবাজার রাস্তা খারাপ থাকায় হিংগাজিয়া হয়ে ব্রাহ্মনবাজার দিয়ে নিজ দোকানে কুলাউড়া আসার পথে দ্রুতগাম সিএনজি উনার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান।পড়ে গিয়ে উনার বাম পায়ের হাড় ও বাম হাতের চারটি আংগুল ভেঙ্গে যায়।তার অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক অপারেশন করে,তাকে আই সি ও তে ভর্তি করা হয় উনার অবস্থা সংকটাপূর্ন হওয়ায়  পরিবারের পক্ষ থেকে উনার সুস্থতার জন্য ধর্ম,বর্ণ র্নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com