কুলাউড়ায় ইয়াবাসহ দুই জন গ্রেফতার

November 16, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে ২৫৩ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমতলী বাজার এলাকা থেকে তাদের আটক করে র‌্যাবের র‌্যাবের সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল।

আটককৃতরা হলেন, উপজেলার চাঁনপুর গ্রামের জহুর মিয়া পুত্র রিমন আলী (৩৩) ও একই উপজেলার হরিপুর গ্রামের মৃত জালাল মিয়ার পুত্র মো. মাসুদ আলী (২২)।

শুক্রবার ১৫ নভেম্বর দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে চলা অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযানে মৌলভীবাজারের কুলাউড়ার আমতলী বাজার নামের একটি গ্রামের আমতলা জামে মসজিদের সামনে থেকে ২৫৩ পিস ইয়াবাসহ রিমন আলী ও মাসুদ আলীকে আটক করা হয়।

আটকের পর উদ্ধারকৃত আলামতসহ এই দুইজনকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব-৯।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com