শোক সংবাদ ॥ আব্দুর রউফ তোতা ॥
November 17, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ তোতা রোববার ১৭ নভেম্বর সকাল ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে জালালপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বিকাল সাড়ে ৪টায় জালালপুর হযরত জালাল শাহ মাজার প্রাঙ্গনে মরহুমের জানাযার নামায শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।



মন্তব্য করুন