কমলগঞ্জে পিইসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৩৬ পরীক্ষার্থী

November 17, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিনে রোববার ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ১৩৬ জন পরীক্ষার্থী ছিলেন। কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের পরীক্ষা কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছে। এদের মধ্যে সমাপনী পরীক্ষার্থী ১০০ জন ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ৩৬ জন অনুপস্থিত।

কমলগঞ্জ উপজেলার ১৯ টি কেন্দ্র থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪৩৩৩ জন ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরিক্ষায় মোট ৩১১ পরীক্ষার্থী অংশ নিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com