পিঁয়াজের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

November 17, 2019,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রোড, ভিতর বাজার, ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে  পিঁয়াজের বাজার, সবজির বাজার ও মাছ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মূল্য তালিকা না রেখে পিঁয়াজের দাম বৃদ্ধি করে বিক্রয় করার অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার ১৭ নভেম্বর বিকাল উক্ত তদারকি অভিযান চলমান থাকে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমসেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স। অভিযানকালে শমসেরনগরে অবস্থিত শাহেদ ব্রাদার্সকে ১ হাজার ৫ শত টাকা, ভিতর বাজারে অবস্থিত মেসার্স আসফি ট্রেডাসকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com