কমলগঞ্জে পিঁয়াজের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

November 18, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রোড, ভিতর বাজার, ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পিঁয়াজের বাজার, সবজির বাজার ও মাছ বাজারে রোববার ১৭ নভেম্বর বিকাল ৩ টা থেকে ৬টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। অভিযানে মূল্য তালিকা না রেখে পিঁয়াজের দাম বৃদ্ধি করে বিক্রয় করার অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। অভিযানকালে শমশেরনগরে অবস্থিত শাহেদ ব্রাদার্সকে ১ হাজার ৫ শত টাকা,ভিতর বাজারে অবস্থিত মেসার্স আসফি ট্রেডাসকে  ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com