ডিবি পুলিশ কুলাউড়ায় বিদেশী মদসহ ১ জনকে আটক

November 19, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ মাদক ছাড়ো নয়তো মৌলভীবাজার ছাড়ো স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)এর দিক নির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়-এর নেতৃত্বে এসআই মোমিন উল্যাহ সঙ্গীয় ফৌর্সসহ  ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুর ১টায়  ১৮ বোতল  অফিসার চয়েজ এবং ৩ বোতল সিগনেছার বিদেশী মদসহ একজনকে আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত আসমি কুলাউড়া উপজেলা শরিফপুর ইউনিয়নের ইটার ঘাট গ্রামের মৃত ইদ্রিস আলী ছেলে নিজাম উদ্দিন (১৯) এসময় ঐ এলাকার মানিক আলীর ছেলে সানোয়ার হোসেন (২২) পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com