কমলগঞ্জে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

November 23, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে দরিদ্র শিক্ষার্থীদের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার ২৩ নভেম্বর বিকাল ৪টায় কমলগঞ্জ পৌরসভার গোবর্দ্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা সুজিতা সিনহার নিজস্ব অর্থায়নে ২৫ জন দরিদ্র শিক্ষার্থীকে বস্ত্র ও ২৫ জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসাবে খাতা কলম প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুসাহী সদস্য এ্যানী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক আহমদ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, অভিভাবক সদস্য মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা সুজিতা সিনহা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com