কমলগঞ্জে মেন্সট্রয়েশন সচেতনতা ও স্যানিটারি ন্যাপকিন বিতরন

November 25, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে “সুরক্ষিত থাকুক আমার মা-বোন” এই শ্লোগান নিয়ে ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থী মেয়েদের মাঝে মেন্সট্রয়েশন সচেতনতা ও  স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। ২৫ নভেম্বর সোমবার বিকাল ৩ টায় মাধবপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল নাঈম।

সংগঠনের গার্স গাইডস সম্পাদক মাধুরী মজুমদার ও সহকারী শিক্ষিকা দিপ্তী রাণী সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার এর সভাপতি নিলুফার জেসমিন মুক্তি, সহ-সভাপতি ইসমত আরা মুন্নি, সাধারণ সম্পাদক শাহরিন সুলতানা সুমি, ট্রেজারার সুজিতা ভট্টাচার্য্য ও সদস্য সৈয়দা ইয়াসমিন আক্তার প্রমুখ।

নানা কারণে চা বাগানের মেয়েরা ও নারীরা সু-রক্ষিত নয়। তাদের কথা ভেবেই ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার পক্ষ থেকে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শতাধিক ছাত্রীর মাঝে মেন্সট্রয়েশন সচেতনতা বৃদ্ধি ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com