কমলগঞ্জে মণিপুরী চারণ কবি গোকুলানন্দ গীতিস্বামীর ১২৩ তম জন্মবার্ষিকী পালিত

November 26, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ র‌্যালী, পুষ্পস্তক অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ জাগরণের অগ্রদূত চারণকবি গোকুলানন্দ গীতিস্বামী’র ১২৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে ২৬  নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় মাধবপুর শিবাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমী প্রাঙ্গনে র‌্যালীর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। র‌্যালি সহকারে মাধবপুর ইউনিয়নের জবলার পার গ্রামে গোকুলানন্দ গীতিস্বামীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। পরে সকাল ১১ ঘটিকায় মণিপুরী ললিতকলা একাডেমী অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন- সামাজিক প্রেক্ষাপটের কারণে গুণীজনেরা বিভিন্ন সময় সমালোচিত হলেও পরবর্তীতে সত্যিই তাঁদের মূল্যায়ন হয়ে থাকে। গোকুলানন্দ গীতিস্বামী এমনই একজন গুণী ব্যক্তি যিনি সকল সমালোচনার উর্ধ্বে থেকে অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছেন।

গোকুলানন্দ গীতিস্বামীর ১২৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মাধবপুর মণিপুরী নাট্যশিল্পী গোষ্ঠির আয়োজনে এবং মণিপুরী ললিতকলা একাডেমির সহযোগিতায় দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

মণিপুরী নাট্যশিল্পী গোষ্ঠির ভারপ্রাপ্ত সভাপতি চন্দ্রেশ্বর সিংহের সভাপতিত্বে ও নির্মল সিংহ পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ। বিশেষ অতিথি ছিলেন মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি যোগেশ্বর চাটার্জি, খঙচেল পত্রিকার সম্পাদক কৃষ্ণ কুমার সিংহ, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ , পুরোহিত নিশিকান্ত চ্যাটার্জি। আলোচনায় অংশ নেন মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, পৌরি পত্রিকার সম্পাদক সুশীল কুমার সিংহ, শিক্ষক রাজ কুমার সিংহ প্রমুখ। অনুষ্ঠান শেষে মণিপুরী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com