ঢাকাস্থ ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলা সমিতির প্রস্তুতি সভা

November 27, 2019,

এইচ ডি রুবেল॥ ঢাকাস্থ ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলা সমিতির সাধারণ সভার প্রস্তুতি বিষয়ক এক জরুরী সভা গত সোমবার সমিতির সভাপতি এম আব্দুর রউফ-এর সভাপতিত্বে প্রতিযোগিতা কমিশন, ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আগামী বছরের ৩ এপ্রিল শুক্রবার সাধারণ সভার তারিখ নির্ধারন করা হয়।

এছাড়া সভায় সমিতির পক্ষ থেকে দেশের খ্যাতনামা লেখকদের শিক্ষা বিষয়ক প্রবন্ধ দিয়ে “প্রত্যয়” নামে একটি তথ্যসমৃদ্ধ শিক্ষা বিষয়ক সংকলন প্রকাশনার ও সমিতির বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের উপর ভিত্তি করে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে একটি তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি নির্মানের এবং সাধারণ সভাকে প্রাণবন্ত ও আনন্দময় করার লক্ষে দেশের এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের নিয়ে একটি জমকালো ও মানসম্পন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।

সাধারণ সভাকে সফল করার লক্ষে সংগঠনের সকল সদস্যদের স্ব-স্ব অবস্থান থেকে আন্তরিকতার সাথে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সভাপতি এম আব্দুর রউফ অনুরোধ জানিয়েছেন। সভায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com