কমলগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রুহুল আমীন

November 27, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পর্যায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. রুহুল আমীন। তিনি পতনঊষার ইউনিয়নের দর্গাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এছাড়া তিনি উপজেলা রিসোর্স সেন্টারে বিষয়ভিত্তিক (বাংলা) প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: নং এস-১২০৬৮) এর কমলগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমীন। ২০০৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকে বেশ সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন মেধাবী এই শিক্ষক।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০১৯ এর কমলগঞ্জ উপজেলা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মো. রুহুল আমীন নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com