ড্রেজার মেশিনের মাটি চাপায় কিশোরীর মৃত্যু

November 27, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে ২৭ নভেম্বর বুধবার দুপুর আনুমানিক ১২ টায় মাটি চাপায় স্বর্নালী বিশ্বাস (১১) নামক এক কিশোরির মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, কাদিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাবুল বিশ্বাসের মেয়ে স্বর্নালী বিশ্বাস দুপুর আনুমানিক ১২ টায় বাড়ির পাশে ফানাই নদীতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা দেখতে যায়। ড্রেজার মেশিন দিয়ে নদীর ভেতরের অংশ থেকে মাটি তুলে বাইরে ফেলার সময় মাটি স্বর্নালীর উপর পড়ে যায়। এতে স্বর্নালী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার এসআই বাদল জানান, লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ নিয়ে পরিবারের লোকজন ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দায়ের করেননি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com