কমলগঞ্জে শহীদ শামছু স্মৃতি পরিষদ গঠন

November 28, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ১৯৮৬ সালে মাধ্যমিক শিক্ষক ধর্মঘট চলাকালে পরীক্ষা কেন্দ্রের দিকে বিক্ষোভ মিছিল যাবার সময় ৬ মার্চ এসএসসি পরীক্ষার প্রথম দিনে মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের গুলিতে শহীদ হন শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শামছুদ্দিন শামছু। পরে কয়েক বছর মাধ্যমিক শিক্ষক সমিতি ও এএটি এম বহুমুখী উচ্চবিদ্যালয় শামছুর স্মরণ সভা করলেও পারাবারিক ছাড়া আর কেউ শহীদ শামছুকে স্মরণ করে না। স্কুল ছাত্র শামছুর মৃত্যু দিবসকে শহীদ শামছু দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের ও দিবসটি নিয়মিত পালন করার লক্ষ্যে কমলগঞ্জের শমশেরনগরে গঠন করা হয়েছে শহীদ শামছু স্মৃতি পরিষদ।

২৭ নভেম্বর বুধবার সন্ধ্যার পর শহীদ শামছুর বাসায় তার বড়বোন শামছুন নাহার (রুবিনা)-ও সভাপতিত্বে আলোচনা সভা শেষে ১১ সদস্য বিশিষ্ট শহীদ শামছু স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে। শামছুন নাহারকে সভাপতি করে ও ফারুক আহমদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যারা হলেন সহ-সভাপতি সেলিম আহমদ ও হাজী তোয়াহিদ আলী। সহ সাধারণ সম্পাদক হলেন ফখর উদ্দীন (লাভলু) ও এলাইছ মিয়া চৌধুরী।  অন্যান্য সদস্যরা হলেন, জাকারিয়া আহমদ (সাকিব), খায়রুল আলম (টিটু), কামরুদ্দীন, শাওন চৌধুরী সায়েল আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com