ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার মুরইছড়া বাজার, হায়দরগঞ্জ বাজার, রবিরবাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৮ অক্টোবর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স। অভিযানকালে মুরইছড়া বাজারে অবস্থিত জননী ফার্মেসীকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, হায়দরগঞ্জ বাজারে অবস্থিত মা ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকাসহ মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।



মন্তব্য করুন