হীড বাংলাদেশ কর্তৃক প্রবীনদের কম্বল, ওয়ার্কিং স্টিক ও হুইল চেয়ার প্রদান

November 30, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “রাঙ্গিয়ে দিয়ে যাও” এই শ্লোগানকে ধারণ করে প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নে হীড বাংলাদেশ ও পিকেএসএফ এর অর্থায়ণে ১১৭ জন অসহায় প্রবীনদের মাঝে হুইল চেয়ার, ওয়ার্কিং স্টিক ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ৩০ নভেম্বর সকাল ১১ টায় আদমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রবীন কর্মকর্তা মানিক প্রসাদ পাল এর সঞ্চালনায় ও এলাকা ব্যবস্থাপক, সিলেট-১ মি.তপন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ এর লিয়াজো অফিসার এ্যান্ড কেপিএম ম্যানেজার মো.নুরে আলম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ ও ইউপি সদস্য মনীন্দ্র কুমার সিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হীড বাংলাদেশ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মি: লেবিও বৈদ্য।

এছাড়াও হীড বাংলাদেশ সমৃদ্ধি কর্মসূচির সদস্য, সাংবাদিক এবং উপকারভোগী প্রবীন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দু’জনকে হুইল চেয়ার, ৩৫ জনকে ওয়ার্কিং স্টিক এবং ৮০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com