বাল্য বিয়ে ও নারী নির্যাতনকে না বলে লাল কার্ড প্রদর্শন

December 2, 2019,

নজরুল ইসলাম মুহিব॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে আলাচনা সভা ও আমার কথা বক্স এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার ২ ডিসেম্বর দুপুরে জেলার কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও আমার কথা বক্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমার কথা বক্স উদ্বোধন করেন এবং বাল্য বিয়ে ও নারী নির্যাতনকে না বলে লাল কার্ড প্রদর্শন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার)।

কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বাচ্চু সভাপতিত্বে এবং রেডিও পল্লী কন্ঠের সি.ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসানের পারচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, মৌলভীবাজার জেলা যৌন হয়রানির নির্মূলকরন নেটওয়ার্ক এর আহাব্বায়ক রাশেদা বেগম, যুগ্ম আহাব্বায়ক নজরুল ইসলাম মুহিব।

বক্তব্য রাখেন কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুরাণী ভৌমিক,সাংবাদিক বেলাল তালুকদার, সি. জেলা ব্যবস্থাপক তারিক আজিজ, জেএসএস – সিইপি অল্লিকা দাশ, ইউপি সদস্য মুজিবুর রহমান সহকারি প্রধান শিক্ষক নাসির উদ্দিন চৌধুরী,শির্ক্ষাথী তামান্না প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ৬ শতাধিক ছাত্রী বাল্য বিয়ে ও নারী নির্যাতনকে না বলে লাল কার্ড প্রদর্শন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com