ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

December 2, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া  উপজেলার দক্ষিণবাজার, মৌলভীবাজার  রোড, উত্তর বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ২ ডিসেম্বর ভোক্তা অধিকার  অধিদপ্তরের এই অভিযান চলমান ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স। অভিযানকালে দক্ষিণ বাজারে অবস্থিত বনফুল এন্ড কোংকে ১০ হাজার  টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত বেঙ্গল ফুডকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ বাসি পঁচা ফাস্ট ফুড জাতীয় খাদ্য দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com