হযরত শাহ্ কালা (রহ.) পাঁচদিনব্যাপী ওরুস মাহফিল ১২ ডিসেম্বর শুরু
December 4, 2019,

কুলাাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ার বরমচালে ঐত্যিবাহী হযরত শাহ্ কালা (রহ.) এর পাঁচদিনব্যাপী ওরুস মোবারক ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। প্রতিবারের ন্যায় এবারো উপজেলার বরমচালের খাদিমাপাড়াস্থ ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ্ কালা (রহ.) এর সহস্রাধিক ভক্তকূল ও আশেকানদের অংশগ্রহণে দরগাহশরীফ সংলগ্ন মরহুম খাদেম সৈয়দ আনোয়ার আলী শাহর বাড়িতে ৫দিনব্যাপী এ ওরুস মাহফিল অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে ওরুস অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। মাজারের বর্তমান দায়িত্বপ্রাপ্ত খাদেম পীরজাদা সৈয়দ হাইসাম আলী শাহ্ ওরুস মাহফিল সুন্দর ও সফলভাবে সম্পন্নে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য প্রতিবছর ১২ থেকে ১৬ ডিসেম্বর হযরত শাহ্ কালা (রহ.) এর ওফাত দিবস উপলক্ষে এই ওরুস মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।



মন্তব্য করুন