কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

December 4, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

৪ ডিসেম্বর বুধবার বেলা ২টায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইনে শমশেরনগর বাজারের কাজী বেকারীকে ১৫ হাজার টাকা ও ডালিয়া হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্যানেটারী কর্মকর্তা দুলাল আহমদ, কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় মোট ৩০ টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com