শোক সংবাদ ॥ হাজী মো. সালাহ্ উদ্দিন ॥

December 4, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগমের পিতা হাজী মো. সালাহ্ উদ্দিন (৭৫) ৩ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮.৪৫ ঘটিকায় আদমপুর বাজারস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার  সকাল সাড়ে ১১ ঘটিকায় আদমপুর ইউনিয়নের পশ্চিম জালালপুর কবরস্থানে মরহুমের নামাজের জানাজা শেষে নিজ পারিবারীক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com