ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

December 5, 2019,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার শহিদনগর বাজার, পতনউষার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমসেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্স। অভিযানকালে শহিদনগর বাজারে অবস্থিত খান ব্রাদার্সকে ২ হাজার টাকা, পতনউষার বাজারে অবস্থিত রহমান এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com