কুলাউড়ায় এ কে স্পোর্টসের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ফুটবল অংঙ্গনের প্রিয় মুখ খন্দকার সাইফুর রহমান আফজল এর নতুন প্রতিষ্ঠান এ.কে. স্পোর্টসের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কুলাউড়া উত্তর বাজারস্থ নিজ প্রতিস্টানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমেদ, সংস্থার সহ-সাধারণ সম্পাদক কাবুল পাল, রাইজিং স্টার ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ইমন, কুলাউড়া ব্যবসায়ী কন্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন এর সহ সভাপতি রবিউল আউয়াল মিন্টু, সাংবাদিক এইচ,ডি রুবেল,ছাত্রনেতা রেজাউল আলম খোকন, রেফারি মুসা আহমেদ সুয়েট,প্রিন্স অব নেচারের প্রতিষ্ঠাতা আব্দুস শহীদ জুবের,ক্রিকেটার শিবলু সহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখঃ পৌর শহরের পৌরসভার সম্মুখে বিপরীতে অবস্থিত এই দোকানে পাওয়া যাবে সকল প্রকার ক্রীড়া সামগ্রী।



মন্তব্য করুন