কুলাউড়া লক্ষীপুর মিশনের প্রতিপালিকা মা মারীয়ার পর্ব পালন

December 9, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার লক্ষীপুর মিশনের প্রতিপালিকা মা মারীয়ার পর্ব পালন করেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ৯ ডিসেম্বর দুপুর ১২টায় কুলাউড়ার লক্ষীপুর মিশনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লক্ষীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সুধীর গমেজের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের প্রধান বিশপ বিজয় ক্রুজ ও এম আই । উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফাদার যোসেফ গমেজ ও এম আই , ফাদার রঞ্জিত ফস্তা, ফাদার সাগর রোজারিও ,ফাদার সুধীর গমেজ ,ফাদার ভ্যালেন্টাইন তালাং পাল পুরোহিত । উক্ত সভায় যোগ দিয়েছেন ভারত থেকে এসে চার ভারতী নাগরিক সিস্টারগন সহ বিভিন্ন গ্রাম ও পুঞ্জির ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com