কমলগঞ্জে বৃক্ষ রোপণ ও বিতরণ

December 10, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুরে সমকাল সুহৃদ সমাবেশ ও পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির আয়োজনে ও ইতালি প্রবাসী মো: মুমিন চৌধুরীর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়া। সুহৃদ মো: মোনায়েম খানের সভাপতিত্বে ও সুহৃদ নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সুজন সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন, লেখক ও গবেষক আহমদ সিরাজ, সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, প্রভাষক সেলিম আহমদ, অধ্যাপক ফজলুর রহমান, মণিপুরী ললিতকলা একাডেমীর গবেষনা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, খাসি সোস্যাল কাউন্সিলের সম্পাদক এলিসন সুঙ, প্রভাষক শাহরিয়া জেবিন, প্রভাষক হামিদা বেগম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিব, বাংলাদেশ বেতার প্রতিনিধি রাজকুমার সৌমেন্দ্র সিংহ, সুহৃদ শেফালী বেগম, সুহৃদ অর্জুন দেবনাথ নিধু প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজ চতরে ৫০টি বৃক্ষরোপণ ও অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com