বিজয় দিবসে কমলগঞ্জের পতনঊষারে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী ‘বিজয় দিবস উদযাপন পর্ষদ’ পতনঊষার এর আয়োজনে ১৩ ডিসেম্বর শুক্রবার বেলা আড়াই ঘটিকায় শ্রীসূর্য্যস্থ রথেরটিলা মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
তিনদিনব্যাপী ‘বিজয় দিবস উদযাপন পর্ষদ’ পতনঊষার এর সদস্য সচিব অলি আহমদ খান, পরিষদের সদস্য ও মিডিয়া কমিটির আহ্বায়ক আব্দুল হান্নান চিনু, সদস্য ও অর্থ কমিটির আহ্বায়ক প্রভাষক আব্দুল আহাদ, ক্রীড়া কমিটির আহ্বায়ক ওমর মাহমুদ আনসারী তালেব, অর্থ কমিটির সচিব জমসেদ আলী, আনোয়ার খাঁন, সুবোধ পালসহ বিভিন্ন উপ-কমিটির সদস্য ও খেলোয়াড়বৃন্দের উপস্থিতিতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে ক্রিকেট দল বিজয় ও ক্রিকেট দল দিবস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট ১২ ওভারের খেলায় ৫ রানে হারিয়ে ক্রিকেট দল বিজয় জয়লাভ করে।
উল্লেখ্য, তিনদিনব্যাপী ‘বিজয় দিবস উদযাপন পর্ষদ’ আগামী পনের ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর নানা আনুষ্ঠানিকতায় বিজয় উৎসব পালন করবে।



মন্তব্য করুন