মাধবকুন্ড পর্যটক সহায়ক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আব্দুর রব॥ মৌলভীবাজারের বড়লেখায় দেশের বৃহত্তম প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুন্ড । এ পর্যটন স্পটে আগত পর্যটকের নিরাপত্তা, হয়রানী রোধসহ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধিসহ সার্বিক বিষয়ে সহায়তা প্রদানের লক্ষে গঠিত ‘মাধবকুন্ড পর্যটক সহায়ক কমিটি’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ১৩ ডিসেম্বর শুক্রবার মাধবকুন্ড জেলা পরিষদ ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাধবকুন্ড পর্যটক সহায়ক কমিটির সভাপতি হালিম আহমদের সভাপতিত্বে ও আলী হায়দার মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর ও জালালাবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রব, পর্যটক পুলিশের এএসআই মুক্তার হোসেন, ইউপি মেম্বার ইসলাম উদ্দিন, বাংলাটিভি ও মানব জমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. রুয়েল কামাল, মাধবকু- পুঞ্জির হেডম্যান (মন্ত্রী) ওয়ানবর লংডং গিরি, মাধবকু- উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিদ খান, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি তাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইয়ামিছ আলী, শিক্ষক জাকির হোসেন, মাধবকু- বাজার বণিক সমিতির সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক রাজুল ইসলাম রাজু, বেলাল আহমদ তুলন, সংগঠনের সাধারণ সম্পাদক হামিদুর রহমান জুমান।



মন্তব্য করুন