কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

December 14, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ প্রেসক্লাব এর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার বেলা ২টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত  রায়ের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায়  প্রধান  আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  লেখক-গবেষক  আহমদ  সিরাজ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ  পৌরসভার মেয়র মো.  জুয়েল  আহমেদ। অনুষ্ঠানে  বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন কমলগঞ্জ  প্রেসক্লাবের  সহ সভাপতি  শাব্বির এলাহী,  সাংবাদিক  শাহীন  আহমেদ,  রাজকুমার  সৌমেন্দ্র সিংহ,  এস, এম এবাদুল হক,  আব্দুল  হাই  ইদ্রিছী, মোনায়েম খান, নির্মল  এস পলাশ,  নাইম আলী, হিফজুর রহমান  তুহিন, আব্দুল  আহাদ, হৃদয়  ইসলাম, আসহাবুর ইসলাম শাওন  প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে দোয়া অনুষ্টিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com