সুজানগর ইউনিয়ন বিএনপি’র বিজয় দিবস পালন

December 16, 2019,

আব্দুর রব॥ মহান বিজয় দিবস পালন উপলক্ষে সোমবার বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিজয় র‌্যালি, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৬ ডিসেম্বর সকাল দশটায় বিজয় র‌্যালী আজিমগঞ্জ বাজার প্রদক্ষিন শেষে স্কুল মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম সুনু মিয়া, সিনিয়র সহ-সভাপতি রহিম বক্ত মুসা, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, বিএনপির নেতা আহমদ নুর কাজল, ইউনিয়নন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাদের আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, বিএনপির নেতা আব্দুল বাছিত, ইউপি যুবদলের আহ্বায়ক মকবুল হোসেন সেবুল, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com