পতনঊষারে তিনদিনব্যাপী বিজয় উৎসব সম্পন্ন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিনদিনব্যাপী বিজয় উৎসব মঙ্গলবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিজয় উৎসব উদযাপন পর্ষদ, পতনঊষার এর আয়োজনে ১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উদযাপন পর্ষদের আহবায়ক পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে এবং উদযাপন পর্ষদের সদস্য সচিব অলি আহমদ খান ও শিক্ষক জমশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয নেতা কমরেড কমরেড সিকান্দর আলী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আং নুর মাষ্টার, বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল আহাদ প্রমুখ। অনুষ্ঠানে ২নং পতনঊষার ইউনিয়নের ১৬ জন মুক্তিযোদ্ধা-কে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা শেষে “বিজয় বসন্ত” নাটক মঞ্চায়ন করা হয়।
তিনদিনব্যাপী বিজয় উৎসবের সমাপনী দিনে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিযোগিতামূলক খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়। সন্ধ্যায় অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, সকাল ১০টায় বিজয় উৎসব উদযাপন পর্ষদ, পতনঊষার এর আয়োজনে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে তিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যায় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন