বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ কুইজ প্রতিযোগিতা
December 18, 2019,

আব্দুর রব॥ বড়লেখায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বার্ষিক কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সভা ও সাস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার সততা ফাউন্ডেশন, দক্ষিণভাগ এর স্থানীয় কমিউনিটি সেন্টারে সততা ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি খালেদ মাহমুদ জয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেরিট কেয়ার একাডেমির প্রধান শিক্ষক আব্দুস ছামাদ, সমাজসেবক ফয়জুর রহমান, আব্দুল বাছিত, এম সাইফুর রহমান, মাছুম আজির, আমির উদ্দিন, আব্বাস উদ্দিন, আহসান হাবিব, মজাইদ আলী, ফয়জুল হক, জামিল আহমদ প্রমুখ।



মন্তব্য করুন