এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী ২৮ ডিসেম্বর

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলণী অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।
এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পূণর্মিলনী-২০১৯ উদযাপন কমিটি ২১ ডিসেম্বর শনিবার বিকালে আদমপুরের নঈনারপার বাজারে মিড দ্যা প্রেস-এর আয়োজন করেছিল। কমিটির আহ্বায়ক ডা. গৌরমনি সিংহ ও সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান মো. সাব্বির আহমদ ভূঁইয়া উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তারা জানান, ইতিমধ্যেই এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ বিভিন্ন সনের ৪ শতাধিক শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। আগামী ২৮ ডিসেম্বর এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হবে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকসহ শিক্ষাবিদরা।
প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলণী অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদান করা হবে।



মন্তব্য করুন