কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১৩’শ কম্বল বিতরণ

December 24, 2019,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা বাগানসহ তিনটি ইউনিয়নে শীতার্ত ১৩০০ পরিবারের মাঝে গরীর ও দু:স্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ মঙ্গলবার সকালে মুন্সীবাজার ইউনিয়নের শীতার্ত ৪০০ জনের মাঝে কম্বল বিতরণ করেন। বেলা ২টায় শমশেরনগর চা বাগানে শীতার্ত ৪৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরে বেলা ৩টায় আলীনগর  চা বাগানে শীতার্থ ৪০০ জনের মাঝে কম্বল বিতরণ করেন সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com