কমলগঞ্জ কুরমাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

December 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জের ইসলামপুরে কুরমাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের সমিতির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

কুরমাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ সহকারী প্রকৌশলী আব্দুল রাকিব। সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হিসাব রক্ষক জহিরুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার অফিসার (এলজিইডি) তাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পূর্ণ চন্দ্র সিংহ, অবসরপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা ব্রজ কুমার সিংহ, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, রাকেল আনছারী, কুলাউড়া উপজেলার এলজিইডি ঠিকাদার ছালেক আহমেদ, আব্দুল হাকিম নবেল প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কুরমাছড়া পানি ব্যবস্থাপনা সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। সভায় বিগত বৎসরের কার্যক্রম ও আগামী বৎসরের পরিকল্পনা, অডিট রিপোর্ট এবং আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। সভায় সমিতির তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com