শোক সংবাদ: মো: শামসুদ্দীন খাঁন (মছু মিয়া)
December 25, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, সালিশ বিচারক মো: শামসুদ্দীন খাঁন (মছু মিয়া) বার্ধক্যজনিত রোগে ভূগে ২৫ ডিসেম্বর বুধবার সকাল ৯. ৫৫ ঘটিকায় ঢাকার একটি হাসপাতাল থেকে ফেরার পথে মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি —রাজিউন)। উনার নামাজের জানাযা বৃহ:স্পতিবার বেলা আড়াইটায় শমসেরনগর শিংরাউলী মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুকে স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে আসে।



মন্তব্য করুন