শফিউল আলম চৌধুরী নাদেল আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন
December 28, 2019,

এইচ ডি রুবেল॥ বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর রাতে ৯টার দিকে বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন।
কমিটিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
শফিউল আলম চৌধুরী নাদেল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতি সন্তান।



মন্তব্য করুন