(ভিডিওসহ) বরমচালে মালবাহী ট্রেন লাইনচ্যুত : সাড়ে ৪ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বরমচাল স্টেশনের আউটার সিগনাল এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বরমচাল রেলওয়ে স্টেশন মাস্টার রুমান আহমেদ জানান, ২৯ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে সার বুঝাই ২৪টি ওয়াগন নিয়ে জামালপুরের তারাকান্দী ষ্টেশনে যাওয়ার সময় এ দূর্ঘনা ঘটে। বরমচাল স্টেশন পারি দিয়ে মালবাহী ট্রেনের ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। দূর্ঘটনায় ট্রেন লাইনের প্রায় ৪শত মিটার রেলপথ স্লীপার ক্ষতিগ্রস্থ হয়। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালিয়ে প্রায় সাড়ে ৪ ঘন্টা পর সিলেটের সাথে সাড়া দেশের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস মাজগাঁও ষ্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী পারাবত এক্সপ্রেস কুলাউড়া ষ্টেশনে আটকা পড়ে। এ সময় কুলাউড়া ও সিলেটের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ জুন রাত সাড়ে এগারোটার দিকে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস একটি কালভার্ট পার হবার সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। এই দুর্ঘটনায় ৫ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।



মন্তব্য করুন