কমলগঞ্জে ইউনানি ওষুধের ডিপোকে সিলগালা

December 29, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অনুমোদন ছাড়া স্বাস্থ্যকর্মীদের অর্থের বিনিময়ে নিয়োগ দেয়া, বাজারজাত ও মজুত করায় মৌলভীবাজারের কমলগঞ্জে ভানুগাছ-শমশেরনগর রোডে অবস্থিত সৃজন ন্যাচারাল হেলথ কেয়ার এর পরিবেশক আশরাফুল ল্যাবরেটরীজ নামের একটি ইউনানি ঔষুধের ডিপো সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৯ ডিসেম্বর রোববার বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া  “আশরাফুল ল্যাবরেটরীজ” নামের একটি ইউনানী প্রতিষ্ঠান এর ডিলার অনুমোদন ছাড়া ১০০ টাকা নিয়ে এরিয়া ম্যানেজার, স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্যকর্মী পদে আকর্ষনীয় বেতনের অফার দিয়ে প্রায় অর্ধশতাধিক লোকের লিখিত পরীক্ষা গ্রহণ করে। কয়েকজনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে জনপ্রতি ৫০০ টাকা করে গ্রহণ করে। সরকারি নিয়ম ভঙ্গ করে অনুমোদন ছাড়া লোক নিয়োগ করা ও লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় আশরাফুল ল্যাবরেটরীজ এর পরিবেশক সজল দেবনাথ চাকুরী প্রার্থীদের নিকট থেকে অবৈধভাব্ েগ্রহণ করা অর্থ ফেরত প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com