কমলগঞ্জ পৌরসভায় স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজার এর উপ-পরিচালক-কে বিদায় সংবর্ধনা

December 30, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগ, মৌলভীবাজার এর উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ রোকন উদ্দিনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

৩০ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় কমলগঞ্জ পৌরসভা আয়োজনে পৌরসভা কার্যালয়ে সদ্য বিদায়ী স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজার এর উপ-পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিনকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী মোহাম্মদ বেলাল চৌধুরী, পৌর কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, মোঃ রমুজ মিয়া, গোলাম মুগ্নি মুহিত, মোঃ রফিকুল ইসলাম রুহেল, মোঃ রাসেল মতলিব তরফদার, সৈয়দ জামাল হোসেন, দেওয়ান আব্দুর রহিম, মোঃ আফজল মিয়া, আনসার শোকরানা মান্না, মহিলা কাউন্সিলর মোছাঃ মুসলিমা বেগম, মোছাঃ আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা, সাংবাদিক সজীব দেবরায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিদায়ী স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজার এর উপ-পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন ডাক ও টেলি-যোগাযোগ মন্ত্রনালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com