পর্যটকদের আকর্ষণ বাড়াতে ভ্রমন সেবা”র উদ্বোধন

January 2, 2020,

এইচ ডি রুবেল॥ মৌলভীবাজার জেলায় পর্যটকদের আকর্ষণ, পথনির্দেশনা, থাকা ও বিনোদনের কথা চিন্তা করে “ভ্রমন সেবা”র উদ্ভোধন করা হয়েছে। আজ ১ লা জানুয়ারি মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুরে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের ৫ম ব্যাচের শুভ উদ্ভোধন ও ৪র্থ ব্যাচের সমাপনী অনুষ্টানে “ভ্রমন সেবা”র উদ্ভোধন করা হয়েছে। মৌলভীবাজার ইএসডিপি’র প্রশিক্ষণ সমন্বয়ক মো. নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, প্রোগ্রামার ইঞ্জিনিয়ার আবু কাউছার সহ ইএসডিপি’র বিভিন্ন ব্যাচের উদ্যোক্তারা।

ইএসডিপি’র প্রশিক্ষণ প্রাপ্ত  “ভ্রমন সেবা”র প্রতিষ্টাতা মো. নজরুল ইসলাম বলেন, পর্যটন জেলা হিসেবে পরিচিত আমাদের মৌলভীবাজার। এ জেলায় চা-বাগান , হাকালুকি হাওর, বিল, ঝরণা, নদ-নদী বেষ্টিত জনপদ, পাহাড় ও সমতলের বৈচিত্রপূর্ণ প্রাকৃতিক পরিবেশ থাকায় ইকো টুরিজমের অপার সম্ভাবনা বিরাজ করছে। এছাড়া এ জেলায় রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুন্ড জলপ্রপাত, কালো পাহাড়, গগন টিলা সহ বিভিন্ন ইকোপার্ক। এ কারণে প্রতিবছর এ জেলায় বহু দেশি বিদেশী পর্যটক এ জেলাতে বেড়াতে আসেন। আর এই পর্যটকদের গাইডলাইনসহ পর্যাপ্ত সেবা দিতে আমরা “ভ্রমন সেবা” নামে একটি অ্যাপ চালু করবো।

এছাড়াও “ভ্রমন সেবা”র প্রতিষ্টাতা মো. তারেক আহমদ, মো. কমেল আহমদ, মনির আহমদ, মো. বদরুল ইসলাম, মো. জাকারিয়া আহমদ ও পলাশ পাল উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com