হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কুলাউড়া উপজেলার শতাব্দীর প্রাচীন মনু রেলওয়ে স্টেশন চালু করে ঢাকা ও চট্টগ্রাম রুটের দুটি ট্রেনের যাত্রাবিরতি, মনু নদীর তীর সংরক্ষণ করে হাজীপুর ইউনিয়নকে স্থায়ীভাবে বন্যামুক্ত রাখা, মনু উপ-স্বাস্থ্য কেন্দ্র আগের জায়গায় চালু করা ও হাজীপুর ইউনিয়নের ১০ টি জনগুরুত্বপূর্ণ কাঁচা সড়ক পাকাকরণ করে জনভোগান্তি দুরীকরণ, ফজলবাগ মাদ্রাসা চালুসহ এই ওয়াকফ স্ট্যেটের দাতার প্রতিশ্রুতি পূরণ করে জনকল্যান ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারি হস্তক্ষেপসহ হাজীপুর ইউনিয়নের মানুষের ন্যায্য দাবি দাওয়া বাস্তবায়নে করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার ২ জানুয়ারি বিকাল ৪টায় স্থানীয় মনু বাজারে হাজীপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চুর আহবানে সভায় হাজীপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিতিতে হাজীপুর ইউনিয়ন বাসীর বৃহত্তর কল্যাণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে দাবী দাওয়া বাস্তবায়নে কাজ করার আহবান জানানো হয়।
হাজীপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চুর সভাপতিত্বে ও এমদাদুর রাজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ আং রউফ, মনিরুজ্জামান হেলাল, সাবেক ইউপি সদস্য আং মুনিম, বিএনপি নেতা খুরশেদ আলী, ডা: জুবের আহমদ, ব্যবসায়ী জুনাব আলী তালুকদার, যুবলীগ নেতা ফজলুল হক, ব্লাড ডোনার ক্লাবের প্রতিনিধি ইমরান আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক।
সভাপতির বক্তব্যে হাজীপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু অবিলম্বে শতাব্দীর প্রাচীন মনু রেলওয়ে স্টেশন চালু করে ঢাকা ও চট্টগ্রাম রুটের দুটি ট্রেনের যাত্রাবিরতি, মনু নদীর তীর সংরক্ষণ করে হাজীপুর ইউনিয়নকে স্থায়ীভাবে বন্যামুক্ত রাখা, মনু উপ-স্বাস্থ্য কেন্দ্র আগের জায়গায় চালু করাসহ হাজীপুর ইউনিয়নের ন্যায্য দাবী দাওয়া বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবী জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে আগামীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী ঘোষনা করা হবে।



মন্তব্য করুন